IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডালিয়া রহমানের দাফন সম্পন্ন

অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডালিয়া রহমানের দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডালিয়া রহমানে জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর আলুপট্টি মোড়ে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজ শেষে হেতেমখাঁ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজ ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন, মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন ও আসাদুজ্জামান আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদ।

এছাড়াও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, জাতীয় শ্রমিক রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আক্তার সহ গণমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৭টায় রামেক হাসপাতালের আইসিইউ‘তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সহকারী অধ্যাপক ডালিয়া রহমান (ইন্নালিল্লাহি………রাজিউন)। মরহুমা ডালিয়া রহমান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মামি এবং ২২নং ওয়ার্ড নিবাসী আজিজুল বারী তালুকদারের সহধর্মিণী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31