IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মুলতবী সভা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মুলতবী সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মুলতবী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আয়ের নতুন খাত সৃষ্টি ও ব্যয় সংকোচন করে এটিকে অর্থনৈতিকভাবে সচ্ছল প্রতিষ্ঠানে রূপ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজশাহী সিটি কর্পোরেশন নির্মিত মার্কেটসমূহের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি এ সকল মার্কেটসমূহ থেকে নিয়মিত আয় পাওয়া যাবে। যা দিয়ে আগামীতে মহানগরীর উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখা সম্ভব হবে। বেতনভাতা প্রদানসহ অন্যান্য সকল ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করেন তিনি।

তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থানে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার। প্রতিটি বিভাগের বাৎসরিক পারফরমেন্স রিপোর্টের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে। রাসিকের উদ্যোগে নগরীতে খেলার মাঠ, গোরস্থান, ঈদগাহ নির্মাণ করা হবে।

সভায় গত ২৭.১২.২০২২ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ করা হয়। জুলাই-২০২১ হতে ডিসেম্বর ২০২১ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় বিষয়ে আলোচনা করা হয়। হোল্ডিং কর, দোকানভাড়া, ট্রেড লাইসেন্স, চার্জার রিক্সা এবং অটোরিক্সার লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। নামজারির ফিস নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গোরস্থান, খেলার মাঠ স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্যোগী সংস্থার মাধ্যমে নির্মিত সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মার্কেটসমূহের রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়। সভায় কর্পোরেশনের সকল বিভাগ/শাখার অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম চালুকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সঞ্চালনায় ছিলেন, কমিটির সদস্য ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, সচিব মশিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মুহাম্মদ ইমরানুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

এছাড়াও গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপসচিব তৈমুর হোসেন, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মতিউর রহমান, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকনসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31