IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় ৩৫ কোটি টাকার ব্রহ্মা মূর্তিসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় ৩৫ কোটি টাকার ব্রহ্মা মূর্তিসহ গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের সুলতানপুর গ্রামের গনেশ পালের বাড়িতে বুধবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে থেকে ৬০ কেজি ৯শ ওজনের একটি প্রত্নতাত্নিক নিদর্শন সংবলিত ব্রহ্মা মূর্তি উদ্ধার করেছে এনএসআই ও থানা পুলিশ। এ সময় মূর্তি পাচারকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

গ্রেপ্তারকৃরা হলো, বাড়ির মালিক গনেশ পাল, একই গ্রামের মণি মন্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মন্ডল (১৯)। তাঁরা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে এস আই জাহিদ বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তিনজনকে গ্রেপ্তার করা হয়। মূর্তিটির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৬০ কেজি ৯শ গ্রাম এটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্নিক নিদর্শন সংবলিত ব্রহ্মা মূর্তি। এর আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতাত্নিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news