ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন (২৭) নামের একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত সুমন মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের আনোয়ার আনুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১ টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এ.এস.এম. সাইদুজ্জামান ও তার টিম মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ডাঁশমারী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় রাত সোয়া ১১ টায় আসামী সুমনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


