IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়ি পেটা

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়ি পেটা

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে রিফাত (১৫) নামে এক শিক্ষার্থীকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা।

আহত শিক্ষার্থী রিফাত জানান, বুধবার দুপুরে স্কুলে গণিত ক্লাসের পর রসায়ন ক্লাস শুরুর আগে ক্লাসে ঢুকে চৌবাড়ী গ্রামের হাবিব ও মধুর নির্দেশে আরিফ, আফজাল ও আশিকসহ আরও কয়েকজন। এরপর তারা হঠাৎ করে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে অতর্কিত আঘাত করে।

পরে শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। রিফাত চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ও চৌবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস জানান, কয়েকজন তরুণ শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণির ছাত্র রিফাতের ওপর অতর্কিত হামলা করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হওয়ায় তাকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান তিনি।

অভিযুক্ত হাবিব মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীর ওপর হামলা করার ব্যাপারে আমি কিছু জানি না। ঘটনার সময় আমি টাঙ্গাইলে ছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মেরিনা সুলতানা জানান, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়ি পেটানোর বিষয়টি শুনেছি। ওই শিক্ষার্থীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

তাছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news