ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী থানা ৪ জন, মোহনপুর থানা ৯ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৯ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দুর্গাপুর থানা পুলিশ সেন্টু মিয়া (৪৫) ও ইদ্রীস আলী (৫৫) কে ১০ লিটার খেজুর রসের তাড়িসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ জাহিদ হাসান (২৭) কে ১২৪ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ হাফিজুল ইসলাম ওরফে রহিত (২৫) কে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


