ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : কোনোভাবেই থামছে না পল্লী বিদ্যুতের লোডশেডিং। প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন বাড়ছে অথচ বিতরণ কোম্পানিগুলো প্রতিযোগিতা করছে লোডশেডিংয়ের।
বোরো ধান চাষীরা জানান, আমাদের পুঠিয়ায় এবার কোন বৃষ্টিপাত নেই। ধানের জমিতে প্রতিদিন পানি সেচ প্রদান করা। এই বিলের জমিগুলো সারাদিনে সেচ দিয়ে কাভার করা যায় না তাই রাত্রে চলে জমিতে পানি সেচের কাজ। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জমিতে ঠিকমতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।
জানা গেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন পুঠিয়া উপজেলা। পুঠিয়া উপজেলার সদর ছাড়াও লোডশেডিং এর ফাঁদে উপজেলা বিভিন্ন এলাকায় বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় অশিষ্ট সাধারণ মানুষ।
পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মোজাম্মেল হোসেন বলেন, সারাদিন রোজা রাখার পরে ইফতারির মানুষ যখন একটু আরাম সারবে সে সময় বিদ্যুতের আসা-যাওয়া খেলা শুরু হয়ে যায়। সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের সফল হলেও পল্লী বিদ্যুৎ বিতরণে সফল নয়।
ধান চাষে আক্তার হোসেন বলেন, আর কিছুদিন পর ধান গুলোতে থোড় আসবে। সঠিক সময়ে পানি না পেলে বেশিরভাগ ধানি চিঠি হয়ে যাবে।
তারাবির দুই রাকাত শুরু লোডশেডিংয়ের শুরু সে যে যায় কখন আসবে কোন ঠিক নেই। জরুরী বিভাগে ফোন করলেও সহজে লাইন পাওয়া যায় না আবার যদিও পাওয়া যায় অনেক সময় ফোন রিসিভ করেন না।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে পুঠিয়া জোনাল অফিসের ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে গ্যাস দিতে না পারায় বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে। আর এই সমস্যা কি শুধু পুঠিয়া নয় সারা দেশেই । তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে বলে ।


