IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিতরণ

রাজশাহীতে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : টাকার পরিমানটা বেশী না হলেও স্বপ্ন অনেক। কেউ রমজানে একটু ভাল মন্দ খাবেন। আবার কেউ ঈদে খরচ করবেন। মেয়ে কলেজে পড়ে তার জন্য জামা কাপড় কিনবেন। এ দু:সময়ে সাড়ে চার হাজার টাকা হাতে পেয়ে এমন সব কথা বলছিলেন রাজশাহী মহানগরীর দু:স্থ মানুষেরা। এবারের বিতরণ আয়োজন ছিল ব্যাতিক্রম।

বস্তী এলাকার এসব মানুষকে রোদ্রের মধ্যে লাইনে দাঁড় না করিয়ে সম্মান দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত হল ঘরে ভাল চেয়ারে বসিয়ে একে একে ডেকে ডাকঘরের কর্মীরা টাকা তুলে দেন। তাদের সার্বিক সহায়তায় তৎপর ছিল রেডক্রিসেন্টের সদস্যরা। চারশোজন অসহায় মানুষের মাঝে আঠারো লাখ টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারী ও বিশিষ্ট সমাজ সেবী শাহীন আক্তার রেনী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ড. চৌধুরী সরওয়ার জাহান সজল, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ডাক বিভাগের কর্মকর্তা জিয়াউর রহমান, সিটি ইউনিটের নির্বাহী সদস্য ড. ফরিদা সুলতানা, প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, আরিফুল হক কুমার, ডা. এফ,এম জাহিদ, এনডিআরটি মি: কামাল প্রমুখ।

উপস্থিত সকলেই আল্লাহর দরবারে দু’হাত তুলে শুকরিয়া আদায় করেন। রেডক্রিসেন্ট সোসাইটি ও আইএফআরসির এমন কর্ম তৎপরতার প্রসংশা করা হয়। তারা সব সময় রাজশাহীর মানুষের পাশেই রয়েছেন। এজন্য কৃতজ্ঞতা জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31