ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলম এমপির অনুপ্রেরণা, পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে শুক্রবার (৮ এপ্রিল) ভোররাতে রাজশাহী নগরীর বসবাসকারী প্রায় তিন শতাধিক গরীব অসহায় ছিন্নমূল মানুষের সাথে রাজশাহী রেলওয়ে স্টেশনে একসাথে বসে সেহেরী খেলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাকিবুল ইসলাম রানা।
গরীব অসহায় ছিন্নমূল মানুষের সাথে ছাত্রলীগ নেতার সেহেরি খাওয়ার এই আয়োজন ইতিমধ্যে সুনাম অর্জন করেছে জেলা, নগরী ও উপজেলা থেকে তৃনমূল পর্যায়ের সর্বত্র।
এবিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রানা বলেন, পবিত্র রমজান মাসে অনেকেই অনেক কষ্ট করে সেহরি করেন। তাদের কষ্ট যেন কিছুটা লাঘব হয় সেই জন্যই তাদের সাথে সেহরি খাওয়ার আয়োজন করি এবং তাদের সাথে বসেই সেহরি খেয়েছি। ভবিষ্যতেও তাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ছিন্নমূল মানুষদের সেহরি খাওয়ানোর আয়োজনে সার্বিক সহায়তা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মাননীয় মন্ত্রীর সহায়তা ও দিক নির্দেশনায় আমরা অসহায় মানুষের দুঃখ কষ্ট দূর করতে সব সময় কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাওন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতসহ তারিখ, সোহাগ, নয়ন তূর্যসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।


