IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিউইয়র্কে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত

নিউইয়র্কে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক শিক্ষার্থী (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

নিউইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানিয়েছেন, নিহত শিক্ষার্থী তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধ ওই শিক্ষার্থী মারা যান। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

তবে সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এক সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে দ্বিতীয়বার এ ধরনের হামলার ঘটনা ঘটলো। গত ৩১ মার্চ ব্রুকলিনে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বন্দুকধারীর হামলায় এক শিশুর মৃত্যু হয়। ওই হামলায় আহত হন আরও এক নারী।

নিউইয়র্কের নতুন ডেমোক্র্যাটিক মেয়র, এরিক অ্যাডামস যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তাও। ৯০ লাখ মানুষের শহরটিতে অপরাধ কার্যক্রম বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যেখানে করোনা মহামারিতেও বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড।

২০২২ সালের প্রথমার্ধে নিউইয়র্কে বন্দুক হামলায় ২৯৬ জন নিহত হয়েছেন। যেখানে একই সময়ে ২০২১ সালে নিহত হন ২৬০ জন।

সূত্র: এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31