ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৭ লিটার চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


