ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ৪ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ ইসমাইল হোসেন (৪০) কে ২৫ গ্রাম গাঁজা ও ধানী মার্ডি (৪০) কে ৮০লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ শ্যামল আলী (৩৪) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ ৪৫৫ কেজি ভেজাল গুড় উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


