IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ওষুধের দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় দম্পত্তিকে পেটাল ফার্মেসীর মালিক-কর্মচারীরা

ওষুধের দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় দম্পত্তিকে পেটাল ফার্মেসীর মালিক-কর্মচারীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ওষুধের দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় অশ্লীল গালি দিয়ে স্বামী-স্ত্রী ও অপর দু’জনকে মারধরের অভিযোগ উঠেছে ফার্মেসীর মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে। রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর লক্ষীপুর মোড়স্থ আস্থা ফার্মেসীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন উপশহর এলাকার লকিয়তুল্লাহ খানের ছেলে আলতাফ হোসেন খান (৩০), তার স্ত্রী পিয়তি বেগম (২৪), শ্যালক নগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার সাকাবল আলীর ছেলে সৌরভ (১৯) এবং তার মা সাংবাদিক আফরোজা খান হেলেন (৫০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত আলতাফ হোসেন খানের মা সাংবাদিক আফরোজা খান হেলেন জানান, রোববার বিকেলে তার ছেলে আলতাফ ও ছেলের বউ চিকিৎসকের কাছে চিকিৎসা শেষে প্রেসিক্রিপসন নিয়ে লক্ষীপুর মোড়স্থ আস্থা ফার্মেসীতে ওষুধ কিনতে যান। এ সময় ফার্মেসীর মালিক বাবু প্রেসক্রিপসন দেখে ওষুধের দাম ১ হাজার ১০০ টাকা লাগবে বলে জানান।

তখন তার ছেলে আলতাফ ফার্মেসীর মালিককে জানান, এ ওষুধ এর আগে তিনি ৯০০ টাকা দিয়ে কিনেছেন। তাই অন্য দোকান দেখে ওষুধ কিনবেন বলে অন্য ফার্মেসীতে যান।

অন্য দোকানে ওষুধ কিনতে গেলে বাবু গালাগালি দেওয়া শুরু করে ও বলে ওষুধ কিনতে আসেনি শুধু ঘুরে বেড়াতে এসেছে। অন্য ফার্মেসীতে একই ওষুধ আলতাফ ৯০০ টাকা দিয়ে কিনে নেন। এ সময় ফার্মেসীর মালিক বাবু চড়াও হয়ে আরও গালিগালাজ দিতে শুরু করেন। এ সময় তার ছেলে আলতাফ গালি দিতে নিষেধ করলে বাবু আরো অশালীন গালিগালাজ দেওয়া শুরু করে। তার ছেলের বউ পিয়তি স্বামীকে গালিগালাজ দিতে দেখে প্রতিবাদ করলে তাকে অশ্লীল গালি দিয়ে বাবু তাকে থাপ্পড় মারে। স্ত্রীকে মারতে দেখে তার ছেলে আবার নিষেধ করলে বাবু ও তার কর্মচারীরা ছেলে ও ছেলের বউকে মারধর করে। এতে নিরুপায় হয়ে তার ছেলে শ্যালক ও তাকে ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে তিনি ও তার ছেলের শ্যালক ঘটনাস্থলে গেলে বাবু তার ছেলে আপেল ও অজ্ঞাতনামা আরো দু’জনকে ডাকে। তারা রড ও বাঁশের লাঠি নিয়ে মারতে আসে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাবু ও তার ছেলেদের থামতে বললে তারা না থেমে রড দিয়ে মারার চেষ্টা করে। সেই মার থামানোর সময় সাংবাদিক হেলেনের হাতে লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তার ছেলের শ্যালক ফার্মেসীর মালিকের উপর চড়াও হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দ্ইু পক্ষকে থামিয়ে দিয়ে তাদের পুলিশ বক্সে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে ঘটনাস্থলে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মাহবুবুল হক পাভেল যান।

আফরোজা খান হেলেন বলেন, ওষুধের দাম বেশি চাওয়ায় ফার্মেসীর মালিক ছেলে ও ছেলের বউকে মারধর করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

তিনি অভিযোগ করে আরও বলেন, লক্ষীপুর বক্সের ইনচার্জ আজাদ সাহেব কাটছাঁট করা ভিডিও ফুটেজ দেখিয়ে আমার ছেলের দোষ দিচ্ছে। তিনি পক্ষপাতিত্ব করছেন। আমি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ফার্মেসীর মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ টিএসআই আযাদ বলেন, ঘটনার সময় আমি ছিলামনা। ভিডিও ফুটেজ দেখে ওষুধ কেনা পক্ষের ভুল বলে মনে হচ্ছে। পুরো ফুটেজ দেখলে ঘটনাটা জানা যাবে। ব্যস্ত থাকায় সেটা দেখা সম্ভব হয়নি। তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31