IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বিএমডিএ কর্মকর্তাদের শাস্তি হওয়া দরকার : এমপি ফারুক

বিএমডিএ কর্মকর্তাদের শাস্তি হওয়া দরকার : এমপি ফারুক

ধূমকেতু প্রতিবেদক : সেচের পানি না পেয়ে গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তাদের শাস্তি হওয়া দরকার বলে মনে করেন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী।

রোববার দুপুরে দুই কৃষকের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অভিযোগ পুরনো। এ জন্য স্থানীয় কৃষকেরা অপারেটর বদলের জন্য ২০২০ ও ২০২১ সালে বিএমডিএতে সাখাওয়াতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। তিনি দুটি অভিযোগপত্রেই সুপারিশ করে দিয়েছিলেন। তারপরও ব্যবস্থা নেওয়া হয়নি। এরমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে গেল। তাই বিএমডিএ এর দায় এড়াতে পারে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও শাস্তি হওয়া দরকার।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এই এমপি দুপুরে নিমঘুটু গ্রামে গিয়ে প্রথমে আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রীর সঙ্গে কথা বলেন। পরে রবি মারান্ডির মা দলিনা মুর্মু ও বড়ভাই সুশীল মারান্ডির সঙ্গে কথা বলেন তিনি। তারা সবাই অভিযোগ করেন যে, গভীর নলকূপ থেকে সময়মত পানি না দেওয়ায় রবি ও তার চাচাতো ভাই অভিনাথ বিষপান করে আত্মহত্যা করেন। তারা এ ঘটনার বিচার চান।

সুশীল মারান্ডি এমপিকে বলেন, আর কোন কৃষক যেন পানির জন্য আত্মহত্যা না করে। তিনি এটাই চান। এ সময় সাংসদ ওমর ফারুক চৌধুরী আশ্বস্ত করেন যে তিনি ক্ষুদ্র-জাতিসত্তার কৃষকদের পাশে আছেন।

তিনি বলেন, ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। তাই আসতে পারেননি। দেশে এসেই তিনি এখানে এসেছেন।

এমপি ওমর ফারুক চৌধুরী মৃত অভিনাথের দুই নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রমকেও সহায়তার আশ্বাস দেন।

গত ২৩ মার্চ কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বিএমডিএ’র গভীর নলকূপ অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিএমডিএ তার নিয়োগ বাতিল করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31