IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কারাগারে বিয়ে

কারাগারে বিয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনা জেলা কারাগারে হাইকোর্টের নির্দেশে দুই হাজতির বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের দেনমোহর ধার্য করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার পর্যন্ত হাজতি (বর) রফিকুল ইসলাম বাবু এবং ভিকটিম হাজতি (কন্যা) জেলা কারাগারের হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার ভিকটিম হাজতিকে বাগেরহাটের দশয়ানি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফহোম) পাঠানো হবে।

বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেল সুপার মো. ওমর ফারুক।

জানা যায়, নগরীর রায়পাড় ক্রস রোডের মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে ২০২০ সালের ১৪ ডিসেম্বর মামলা হয়। মামলার তিন দিন পর থেকেই সে জেলা কারাগারে ছিল। এদিকে ভিকটিম সুখমনি এবং হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবুর কারাগারে অন্তরীণ অবস্থায় বিবাহকার্য সম্পাদনের জন্য উচ্চ আদালতের নির্দেশনা আসে।

কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে কারাগারের অফিস কক্ষে জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এ সময় জেল সুপার মো. ওমর ফারুক, ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন, ডেপুটি জেলার মো. নূর-ই-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। তাদের বিবাহের দেনমোহর উভয়ের সম্মতিতে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে একটি সূত্র জানায়, বাবু দিনমজুর হিসেবে কাজ করেন। তার বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় বাবু জেলে ছিলেন। পাশাপাশি মেয়েটি ছিল বাগেরহাটের সেফহোমে। আদালতের নির্দেশে সেফহোম থেকে সুখমনিকে এনে তাদের দুজনের বিবাহ সম্পন্ন করা হয়। তাদের ১ বছরের একটি সন্তানও রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news