IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> রাজশাহী >> রাবিতে আদিবাসী কোটার দাবিতে মানববন্ধন

রাবিতে আদিবাসী কোটার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহাল ও পূর্ণবাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে “আদিবাসী কোটা রক্ষা কমিটি।”

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা ।

মানববন্ধনে আদিবাসী কোটা রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ধনেশ টুডুর সঞ্চালনায় আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি ( আসারু) এর সভাপতি সিলভেস্টার রুবেল মুর্মু বলেন,” আমরা সব সময় শুনে থাকি অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়। তাই যদি হয় আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার কারণও কি তাই ? যখন আমরা স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেখানে সহজ সরল ও পিছিয়ে পড়া আদিবাসীদের কেন সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে?”

আদিবাসী কোটা রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ধনেশ টুডু বলেন, ” ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, ভারতীয় উপমহাদেশে কোটার প্রচলন প্রথম শুরু হয় ১৯১৮ সালে। সিভিল সার্ভিসে ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ভারতীয়দের জন্য আলাদা কোটার ব্যাবস্থা করা হয়। পরবর্তী সময়ে শিক্ষায় অনগ্রসর মুসলিমদের জন্যও আলাদা কোটা রাখা হয় যাতে হিন্দুদের সাথে উন্নয়নের ধারা ধরে রাখতে পারে। ঠিক তেমনি বাংলাদেশেও ১৯৮৫ সালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনার জন্য ৫% কোটা রাখা হয়।”

পরিশেষে, আদিবাসী কোটা রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আগষ্টিন মূর্মু বহির্বিশ্বের দেশগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে আদিবাসী কোটা ব্যবস্থা তুলে ধরেন এবং তিনি দাবি করেন-বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদিবাসী কোটা একটি সাংবিধানিক ন্যায্য অধিকার।

তিনি আরও বলেন, “আদিবাসী কোটা বাতিলের পর প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিলেও দীর্ঘ চার বছর পরও তা বাস্তবায়ন করা হয়নি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ