IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে বস্তার ভিতর থেকে গাড়ি চালকসহ ব্যবসায়ী উদ্ধার

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে বস্তার ভিতর থেকে গাড়ি চালকসহ ব্যবসায়ী উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস (৬০) ও তার গাড়ি চালক মিরাজকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের এসপি কম্প্লেক্স ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে বস্তাবন্দি অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপর অসুস্থ দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পাশাপাশি নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে হাসপাতাল প্রাঙ্গণে।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শিবু লাল দাসের উদ্ধারের খবরে মধ্যরাতে হাজারো মানুষের সমাগম ঘটে হাসপাতালে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের ঠিকাদার গোলাম সরোয়ার বাদল মালিকানাধীন এসপি কম্প্লেক্স ভবনের আন্ডারগ্রাউন্ডে বস্তার ভিতরে কিছু একটা নড়াচড়া করতে দেখেন এক ব্যক্তি।

পরে তিনি ভবন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা সদর থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ও র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌছে বস্তা খুলে শিবু লাল দাস ও তার গাড়ি চালক মিরাজকে শনাক্ত করে। পরে তাদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ যুগান্তরকে বলেন, অপহরণের পরই পটুয়াখালী জেলা পুলিশ চিরুনী অভিযান শুরু করে। জেলার প্রতিটি পয়েন্টে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

পুলিশের সঙ্গে একযোগে র‌্যাব, সিআইডি ও গোয়েন্দা সংস্থাও কাজ করেছে। উদ্ধারকৃত শিবু লাল দাস ও তার গাড়ি চালক কিছুটা অসুস্থ্য বোধ করছেন। তাই চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ্য হয়ে উঠলে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।

এ সময় পটুয়াখালী র‌্যাব-৮ পটুয়াখালী কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম এবং অন্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি আরও বলেন, গত ১১ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে অপহরণকারীরা উল্লেখিত ব্যক্তিদের অপহরণ করে পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করে আষছিল। কিন্তু ঘটনার পর পুলিশ, র‌্যাব, সিআইডি এবং গোয়েন্দা বাহিনীর ব্যাপক তৎপরতায় সে উদ্দেশ্য সফল হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news