IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময়

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মোড়ে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্মানিত নাগরিক ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।

মতবিনিময় সভায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনা আরও বেশি সুষ্ঠু ও সুন্দর করা যায় সে বিষয়ে উপস্থিত নাগরিকগণ ও সাংবাদিকগনের মধ্য থেকে অনেকেই মতামত দেন।

সম্মানিত ডিআইজি তার বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতরকে সামনে রেখে রাজশাহীতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতেও পুলিশ তৎপর রয়েছে। পণ্যবাহীসহ যে কোন গাড়িতে কেউ চাঁদাবাজি বা হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশের কোন সদস্য অনিয়ম ও অপরাধের সাথে জড়িত হলে অনুসন্ধান সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। রাজশাহীতে কোন অনিয়মের বিষয়ে কেউ তথ্য দিতে চাইলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পাশাপাশি রেঞ্জ কন্ট্রোল এর ০১৩২০-১২২৪৯৮ নম্বরে তথ্য দেবার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31