ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান এ্যাসেসর ও কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী (কার্তিক), পরিচ্ছন্ন বিভাগের কর্মচারী জিল্লুর রহমান ও স্বাস্থ্যকর্মী শাবানা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বিশ্বজিৎ চক্রবর্তী (কার্তিক), জিল্লুর রহমান ও স্বাস্থ্যকর্মী শাবানা বানুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।


