IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গ্ৰাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

এরপর, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌ এনডিসি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, বিভাগীয় প্রশাসনের স্থানীয় সরকার পরিচালক এনামুল হক, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী।

এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পহেলা বৈশাখী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছড়া, যেমন খুশি তেমন সাজো, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে, রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় রাজশাহীতে এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন না থাকলেও পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে বরণ করতে সকাল সাড়ে ৮টায় মহানগরীর আলুপট্টি থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

রাজশাহীর এই মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ আয়োজনে মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, জয় বাংলা সাংস্কৃতিক জোট, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্র, রাজশাহী ফিলম সোসাইটি,শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় পদ্মার ধারে বটতলায় প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। পরে দুই ঘণ্টা ধরে চলে গান, কবিতা ও নৃত্য। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন বিদ্যাপীঠেও বিভিন্ন আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31