ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের পিতা হাসিবুল হক শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব লিমনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ সভাপতি মূর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা, ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
রাজশাহী মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন।


