ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়ায় নিখোঁজের একমাস ২১ দিন পর সন্ধান মিলেছে আজিজুল মন্ডল (১৪) নামের এক স্কুল ছাত্রের। সে পৌর সদর এলাকার পূর্ব কাঁঠালবাড়িয়ার তসলিম উদ্দিনের ছেলে ও ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে বাড়ি থেকে উপজেলার ঝলমলিয়া হাটে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পিতা তসলিম উদ্দিন বলেন, বাড়ি থেকে সে অভিমান করে সান্তাহার পশ্চিমভাগ কলোনিতে পরিচয় গোপন রেখে আশ্রয় নেয়। সেখানে কিছু লোকজন তার পরিচয় জেনে বাড়িতে খবর দেন। গত শুক্রবার সেখান থেকে তাকে উদ্ধার করে শনিবার সকালে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।


