ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরীর হোটেল ওয়ারিশনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বিএসটিআই রাজশাহী বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর রাজশাহী শাখার উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন, উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।


