IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> গ্রেপ্তার রুবেলের বিচারের দাবিতে রাজশাহীতে মাননবন্ধন

গ্রেপ্তার রুবেলের বিচারের দাবিতে রাজশাহীতে মাননবন্ধন

ধূমকেতু প্রতিবেদক : র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ‘পুলিশের এক সোর্স’ রুবেলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার (১৬ এপ্রিল) নগরীর শালবাগান মোড়ে এই কর্মসূচি পালন করেন ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও।

এলাকাবাসীর অভিযোগ, নগরীর চন্দ্রিমা থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতো রুবেল। তার কথায় অনেককে মাদক দিয়ে হয়রানি করা হয়েছে। এলাকায় কোন দ্বন্দ্বহলে থানায় গিয়ে দেন দরবারের মাধ্যমে টাকা নেওয়া, নিজেই মাদক ব্যবসা করাসহ নানা অপকর্মের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

গত ১০ এপ্রিল দিবাগত রাতে র‌্যাবের অভিযানে রুবেল প্রায় ২৮ কেজি মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন। এতে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। কিন্তু এখন রুবেলের সহযোগীরা এলাকার লোকজনকে হুমকি দিচ্ছেন। এলাকার গণ্যমান্য অনেকের নামে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসবের প্রতিবাদেই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকালে নগরীর আসাম কলোনী এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে শালবাগান বাজার এলাকায় তারা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে রুবেলের বিষয়ে চন্দ্রিমা থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসবের তদন্ত দাবি করা হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে জিরো টলারেন্স রেখেছেন। তার মধ্যে মাদক অন্যতম। আসাম কলোনী এলাকার মানুষ শান্তিপ্রিয়। একজন রুবেলের মতো মাদক ব্যবসায়ীর কারনে গোটা এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে এটা মেনে নেওয়া যায়না। তাই রুবেলের যেন জামিন না হয়। তার যেন শাস্তি নিশ্চিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান নুরু।

আরও বক্তব্য দেন, মহানগর যুবলীগের সহ সভাপতি মোখলেসুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারন সম্পাদক মজিবর রহমান, যুবনেতা সাদ্দাম হোসেন, উজ্জল হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31