ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১৪ রোজায় শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৬ ঘটিকায় ৫ নং ওয়ার্ড মহিষবাথান উত্তর পাড়া চেতনা ৭১ মোড়ে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
পথচারী ও রোজাদারদের মাঝে ৪ শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, সহ সভাপতি লাউসান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক খোকন ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, ইদ্রিস আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস.এম মনোয়ারুল ইসলাম মুন।
এছাড়াও নগর ছাত্রলীগের সহ সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদি হাসান ইমন, রিয়াসাদ কামাল ত‚র্য, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সদস্য নূর আলম রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।


