IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বেনাপোলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বেনাপোলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের বেনাপোলে মগর আলী (৬৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে।

শনিবার দিবাগত রাতে কাগজপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মগর আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা ও মৃত আব্দুস সারেনের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তারই আপন ভাই আরব আলীর সঙ্গে কলহ চলছিল। শনিবার রাতে বাড়ি ফেরার পথে তাকে হুমকি দেন আরব আলীর ছেলে হারুন ও তার ছেলে সোহেল।

এসময় মগর আলী প্রতিবাদ করলে সোহেল ধারালো চাকু দিয়ে মগর আলীর পেটে ও বুকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। মগর আলীর ছেলে ও নাতি ছুটে গেলে তাদেরও পিটিয়ে আহত করেন তারা।

পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। যশোর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মগর আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মগর আলীর ছেলে ও নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাতি ইয়াসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেনাপোল বন্দর থানার ওসি মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news