ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৯ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬২ গ্রাম হেরোইন, ২০১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৬ বোতল এ্যালকোহল, ১৫ বোতল ফেন্সিডিল ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


