ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর বড় ছেলে হাসান আলী (৫৫) হিটস্ট্রোকে (অতিরিক্ত তাপমাত্রায়) আক্রান্ত হয়ে পুকুরে মাছ ধরতে নেমে তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রজিউন)।
নিহতের সহদর ভাই মহশিন জানান, রোববার (১৭ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে নাচোল বাজার থেকে হাট-বাজার করে বাড়িতে রেখেই ঘর্মাক্ত শরিরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নেমে আর উঠতে পারেনি। পুকুরের পানিতে ডুবন্ত হাসান আলীকে স্থানীয়রা উদ্ধার করে ততক্ষনাৎ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নতুল ফেরদৌস তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত হাসান মৃত্যুকালে স্ত্রী, মেয়ে ও ছেলে এবং অত্মীয়স্বজন রেখে গেছেন। রোববার সন্ধা সাড়ে ৯টায় হাঁকরইল গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।


