IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে তিনটি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে তিনটি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশন সংলগ্ন মন্ডল হোটেলের পেছন থেকে অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব। আটককৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়নশুকা-কাঁঠালিয়াপাড়ার মৃত আজহার আলীর ছেলে মো. জামিরুল ইসলাম (২৮)। তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি ছাড়াও এসময় জামিরুলের কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্ব একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ০৩টি ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী জামিরুলকে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জামিরুল জানান, সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news