ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ বুধবার (২০ এপ্রিল) বেলা ১১ টার উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিস ইনচার্জ (ওসি) তদন্ত তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান হযরত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যক্ষ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা আব্দুল জব্বার, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।
আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা আগামী ঈদল ফিতরের মধ্যে আইন শৃঙ্খলা যেনো নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে আলোচনা, বাল্য বিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দূর্ঘোটনা রোধ করা সহ বিস্তারিত আলোচনা করা হয়।


