ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মার্চ ২০২২ মাসের মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর উপস্থিতিতে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/ কর্মচারীদের সুস্থ্যতা কামনা করে পবিত্র কোরআন তেলায়াত শেষে দোয়ার মাধ্যমে মুল সভা শুরু হয়।
উক্ত সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান সভাপতিত্ব করেন।
তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমূলক ও বাস্তবসম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির কারণে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে ফসল উৎপাদন করতে পারছেন বলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তা নয় দেশকে আজ খাদ্য উদ্বৃত্ত পরিণত করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত তার কর্মকর্তাদের নিয়ে কাজ করে চলেছে নিরলসভাবে মাঠ পর্যায়ে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে বরেন্দ্র উন্নয়ন পক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন যেন মাঠ পর্যায়ে কৃষকদের কোন সমস্যায় পড়তে না হয়। ঈদের সময় অনেকের ছুটি থাকবে কিন্তু কোন কারণে যদি সমস্যায় পড়ে কৃষক ভাই তাহলে তাদেরকে তাৎক্ষণিক সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন, বিএমডিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান,নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ,প্রকল্প পরিচালক প্রকৌশলী শরিফুল হক, নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান প্রমুখ।
এছাড়া সভায় সংযুক্ত ছিলেন, কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপ ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।


