ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১৯ রোজায় বৃহষ্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় মেহেরচন্ডী স্কুল মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, ২৬ (পূর্ব) ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু মাস্টার, সহ সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক আলম।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল ইসলাম রাসেদ (আতিক), সাবেক ছাত্রলীগ নেতা হিটলার, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রিংকু, সাবেক মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক হানিফ সিকদার
এছাড়াও নগর ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান রিগেন, রুহল আমিন সরকার প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, নিজাম আলি রুপম, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রায়হান হোসেন সাগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য আল মুক্তাদির তরঙ্গ প্রমুখ উপস্থিত ছিলেন।


