ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল (২১) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর দেড় টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ফরিদপুর গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বড়গাছি এলাকার আল আমিনের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ফরিদপুর গ্রামস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী হাইওয়ে রোড সংলগ্ন পশ্চিম পার্শে¦ জনৈক আঃ রাজ্জাক এর আম বাগানের ভিতরে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।


