IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চারঘাটে ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

চারঘাটে ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : চারঘাট চকপাড়ার একটি বাড়িতে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১ টার দিকে জেলা ডিবির একটি টিম অভিযান চালিয়ে ২০০ ফেনসিডিলসহ দুই জন আসামীকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় চারঘাট মোক্তারপুর চকপাড়া গ্রামের মৃত রহিমউদ্দিনের ছেলে মাদক স¤্রাট বাবু (২৪) বাড়ীতে অভিযান চালায়। এসময় বাবুর ঘর থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। (যাহার আনুমানিক মূল্য ৪,০০,০০০/- টাকা)। এ সময় পুলিশের উপস্থিতি দেখে বাবু পালিয়ে গেলেও অন্য দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মডেল থানায় বাবুকে পলাতক আসামী করে ও মুক্তারপুর চকপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, চারঘাট হলিদাগাছী হাইস্কুল এলাকার ইউনুস আলীর ছেলে নাহিদ ইসলাম এনামুলকে আসামী করে মামলা দায়ের করা হয়। পলাতক আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31