ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ পাঁচ জুয়াড়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, স্বপন আলী (২৮), রাসেল (২৬), ফিরোজ (২২), আব্দুর রহমান (২৫), আরিফুল ইসলাম (২৮)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই শামিনুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার পূর্ব আলীগঞ্জ ডোবাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


