ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিসহ ওয়ান্টেভূক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, উপজেলার মালিপুকুর গ্রামের আহম্মদ আলীর ছেলে এমদাদুল হক ওরফে বেলকোনের (৩০) বিরুদ্ধে আদালতে ২০০৫ সালে নারী ও শিশু অপহরণ মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে বেলকোন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ গত শুক্রবার দিবাগরত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এছাড়াও একই রাতে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলার কাজিপাড়া গ্রামের মজনু প্রাং (২৭), পাঁচুপুর গ্রামের মুকুল সরদার (৪১), সমসপাড়া গ্রামের চাঁন প্রং (৪৫) একই গ্রামের রেন্টু (৩৭) এবং ভবানীপুর গ্রামের রহিদুলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


