ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রারের কার্যালয়ের স্থায়ী-অস্থায়ী কর্মচারী ও সনদপ্রাপ্ত দলিল লেখকগণের কর্মসেবার মানোন্নয়ন, দক্ষতা ও উপযোগিতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষন কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তানোর সাব রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে ৪টি আলাদা আলাদা সেশনে সমাপনি সেশনে প্রশিক্ষন প্রদান করেন রাজশাহী জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম।
তানোর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষনের প্রথম সেশনে প্রশিক্ষন প্রদান করেন ভবানীগন্জ সাব রেজিস্ট্রার তাহাজ্জোদ হোসেন।
২য় সেশনে প্রশিক্ষন প্রদান করেন তানোর সাব রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম, ৩য় সেশনে প্রশিক্ষন প্রদান করেন চারঘাট সাব রেজিস্ট্রার শাহীন আলী।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষকগণ নিবন্ধণ আইন থেকে শুরু ভুমি রেজিস্ট্রির যাবতীয় বিষয় তুলে ধরেন এবং এসব আইন মেনে সকলকে দলিল রেজিস্ট্রির নির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় তানোর দলিল লেখক সমিতির আহবায়ক ফাইজুল ইসলাম, সাবেক সভাপতি তাছির উদ্দীন, সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানীসহ দলিল লেখক ও কর্মচারীগন অংশ গ্রহণ করেন।


