ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ১৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ৫ জন ও চারঘাট মডেল থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মতিউর রহমান (৩২) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ সোহেল রানা ওরফে বাবু (৩২) কে ৫০ গ্রাম গাঁজা ও আলেয়া বেগম (৩৮) কে ৭৬ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী পুঠিয়া এলাকা হতে নাহিদ আলী (২৫) ও জিয়াউর রহমান প্রাং (৩৮) কে ২ কেজি গাঁজা, মকিম মন্ডল (৫২) কে ২ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


