ধূমকেতু প্রতিবেদক : বৈশাখের প্রচন্ড খরতাপে মানুষ যখন একটু শ্রান্তির আশ্রয়ে শীতলতা খুঁজে ফেরে কিংবা পরিবার-পরিজন নিয়ে হরেক রকম খাবার আর বরফ শীতল শরবত নিয়ে ইফতারিতে শরিক হয় ঠিক এমন সময় দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে সড়কের যানজট নিরসনে রোদ-ঝড়-বৃষ্টির মাঝেও দায়িত্ব পালন করছে।
এছাড়াও দেখা যায় জননিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। পুরো রমজান মাস জুড়েই এই তৎপরতা বেশি দেখা যায় ।

রোববার (২৪ এপ্রিল) বিকেল ৪ টায় নগরবাসীর জনপ্রত্যাশা পূরণে পেশাদারত্বের সাথে কাজ করা ট্রাফিক পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যদের সম্মানে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয় নিজে নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


