IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকা থেকে একজনের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকা থেকে একজনের লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে অবস্থিত নবারুণ সংঘ (ক্লাব ঘর) এর পিওন রাকিবের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্বারকৃত মৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া মহল্লার মৃত নৈমুদ্দিনের ছেলে আব্দুর রাকিব (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, সোমবার সকালে জেলা শহরের নিমতলা মোড়ের দোতালায় নবারুণ সংঘের ঘর খুলতে গেলে মেঝেতে রাকিবের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী থেকে সিআইডি’র ক্রাইম সিনের একটি দল এসে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ আরও জানান, প্রাথমিকভাবে লাশের শরীরের কেন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তবে সে আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল। ময়নাতদন্তের প্রতিবিদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য পাওয়া যাবে। পুলিশ তার পকেট থেকে ক্লাব ঘরের চাবি উদ্ধার করে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তার স্ত্রী সাথী বেগম জানান, আগের দিন রাত ১২ টার সময় রাকিব বাড়ি থেকে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যান। রাকিব নবারুণ সংঘের পিওন হিসেবে কাজ করতেন।

এদিকে এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, মৃত রাকিব অটোরিকশা চালানোর পাশাপাশি চুক্তি ভিত্তিক পিওন ছিলেন নবারুণ সংঘের। খারাপ অভ্যাসও ছিল বলে জানান এলাকাবাসী। তবে সে হৃদরোগে আক্রান্তও ছিলেন। এখন এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়না তদন্তে আসলেই বুঝা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news