IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় ট্রাক উল্টে চালকের মৃত্যু

সিংড়ায় ট্রাক উল্টে চালকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ভুট্টা বোঝাই ট্রাকের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে উল্টে পড়ে ট্রাক চালক আবু সাঈদের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ ঝিনাইদহ সদর উপজেলার হামদহ মোল্লা পাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। পরে ট্রাকটি ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

ওসি আরও জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news