IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বাঘায় মোটরসাইকেলে ধাক্কার ঘটনায় সংঘর্ষে আহত ২

বাঘায় মোটরসাইকেলে ধাক্কার ঘটনায় সংঘর্ষে আহত ২

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় মারপিটে দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাঘা পৌর সভার ছাতারী এলাকায় মারপিটের এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলা সদরে বঙ্গবন্ধু চত্বরে যানজোটে পড়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর ছেলে তানজির আহম্মেদ তূর্য। এসময় নিজ বাড়ি পাকুড়িয়া ইউনিয়নের দাঁড়পাড়া গ্রামে যাওয়ার পথে তানজির আহম্মেদ তূর্য’র মোটর সাইকেলের ধাক্কা লেগে ছিঁটকে পড়ে যায় গাজী জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী মখলেসুর রহমান গাজী।

এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তানজির আহম্মেদ তূর্যকে বেধরক মারপিট করে চলে যায় মখলেসুর রহমান গাজী। পরে তূর্যের পক্ষের লোকজন ধাওয়া করে মখলেসুর রহমান গাজীকে। তাদের ধাওয়ায় ছাতারী গ্রামের আসলাম উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয় মখলেসুর রহমান গাজী। সেখানে তানজির আহম্মেদ তূর্য’র চাচাতো ভাই শাহরিয়ার তন্ময়কে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মখলেসুর রহমান গাজী। আহত শাহরিয়ার তন্ময় শাহিনুর রহমান পিন্টুর বড় ভাই সিরাজুল ইসলামের ছেলে। পরে পাল্টা আক্রমন করে মখলেসুর রহমান গাজীকে কুপিয়ে ও লাঠি দিয়ে জখম করে তানজির আহম্মেদ তূর্য পক্ষের লোকজন।

আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডা. সাবিহা আফরোজ লিজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মখলেসুর রহমান গাজীর বড় ভাই পাকুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান লোকমান বলেন, গাজী আমার ছোট ভাই। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

তন্ময় রহমানের পিতা সিরাজুল ইসলাম বলেন, ছেলের বন্ধু তূর্যকে গাজী নামের এক ব্যক্তি মারপিট করায় তাঁর কাছে জানতে গিয়েছিল তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে গাজী। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইদুল ইসলাম বলেন, আমার বাড়ি সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31