ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৬ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


