ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ২০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৯ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ সবুজ আলী (২৪) কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ সাইফুল ইসলাম (৪২) কে ১৩ পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ৪১৪ কেজি ভেজাল গুড় উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


