ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে রুয়েট ছাত্রলীগের আয়োজনে চার শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ।
শনিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে রুয়েট প্রধান ফটকে পথচারী, রিক্সাচালক, ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুয়েট ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইসফাক ইয়াসসির ইপু এবং সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু।
এসময় রুয়েট ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইসফাক ইয়াসসির ইপু বলেন, এই মহিমান্বিত রমজান মাসে ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা আপুর নেতৃত্বে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে সারা মাসব্যাপী ইফতার বিতরণ এর কাজ চলছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এই আয়োজন। এরকম ভালো কাজের অংশ হতে পেরে আমরা গর্বিত। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা।
ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, রুয়েট ছাত্রলীগের সহ সভাপতি ওসমান হায়দার তমাল, ফাহমিদ লতিফ লিওন, আপ্যায়ন সম্পাদক প্রণয় সাহা, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছালাতিজ্জোহা ইফতি, সদস্য সৌমিক সাহা, কর্মী হৃদয়, সৌহার্দ্য, সুদাইজ, আনন্দ সহ রুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


