ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে পথচারী ও রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতারির প্যাকেট বিতরণ অব্যাহত রেখেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার ২৮ তম রোজায় নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের গেটে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন এই আওয়ামী লীগ নেতা।
এসময় উপস্থিত ছিলেন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, ১২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট স্বপন, মুড়িপট্টি ক্ষুদ্র ব্যবসায়ী চান।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম, মুরশালিন হক রাবু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, তৌফিকুল ইসলাম রুহি।
এছাড়াও রিসাত কামাল তূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সদস্য নূর আলম রিমন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক মোহাম্মদী সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।


