IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ২৭ বছর পর গ্রেপ্তার স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী

২৭ বছর পর গ্রেপ্তার স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তানোর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়ের আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত ভন্ডু মন্ডল, সাং-ছাঐড়, থানা-তানোর, জেলা-রাজশাহীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হতে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৯৫ সালের ২৭ মে তানোর থানায় দন্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের প্রেক্ষিতে রাজশাহীর বিজ্ঞ দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে উক্ত আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবৎ জীবন কারাদন্ডসহ ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ হয়।

আসামি মামলার হওয়ার পরপরই এলাকা হতে পালিয়ে যায়। উক্ত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা ওয়ারেন্ট ইস্যু হয়।

আসামি তানোর থানা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিয়ে গিয়ে আজিজ, পিতা-মশির মন্ডল, সাং-সুন্দরপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ নামীয় ছদ্ম নাম ও ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তৈরি করে করে এবং দ্বিতীয় বিবাহ করে সেখানে বসবাস করতে থাকে। আসামি বর্তমানে ঢাকায় লেবারের কাজ করতো।

মাঝে মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে আসে। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) দিক-নির্দেশনায় তানোর থানা পুলিশ মূলতবী ওয়ারেন্টসমূহ তামিলের বিষয়ে গুরুত্বসহকারে কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানা পুলিশের একটি চৌকশ টিম শনিবার দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31