ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ১২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৭ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ শফিকুল ইসলাম ওরফে দয়াল (২৮) কে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও লিটন (২৪) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


