ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ৮ জনকে আটক করা হয়েছে।
রোববার (১ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন ও চারঘাট মডেল থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পুঠিয়া থানা পুলিশ শ্রী আনন্দ কুমার ঘোষ (৩৬) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


