IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> প্রবাস >> হিটলার ইহুদি রক্তের : নতুন বিবৃতি রাশিয়ার

হিটলার ইহুদি রক্তের : নতুন বিবৃতি রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : দখলদার ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেল আবিবের সমালোচনা করে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে নব্য নাৎসিদের প্রতি সমর্থন দিচ্ছে ইসরাইল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের মন্তব্য হচ্ছে ইতিহাস বিরোধী। মস্কো আবারও ল্যাভরভের আগের বক্তব্যের ওপর জোর দিয়ে বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি বলে ঐ দেশটি নব্য নাৎসিদের মাধ্যমে পরিচালিত হতে পারে না- এ কথা সঠিক নয়।

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে মন্তব্য করেছেন তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরাইল। এরপরই ইহুদিবাদী নেতাদের পক্ষ থেকে একের পর এক বক্তব্য আসছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে এ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট ভাষায় বলেছে, ইউক্রেনে নব্য নাৎসিদের প্রতি ইসরাইলের সমর্থন রয়েছে।

ঘটনার শুরু একটি টিভি অনুষ্ঠানকে ঘিরে। রোববার ইতালিয় টিভি অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়, ইহুদি প্রেসিডেন্টের দেশ ইউক্রেনকে কীভাবে রাশিয়া নাৎসিমুক্ত করবে?

জবাবে ল্যাভরভ বলেন, ‘জেলেনস্কি ইহুদি তাতে কী হয়েছে? এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি, হিটলারও ইহুদি রক্তের ছিলেন।’

এরপর ফিলিস্তিন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ‘এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31